অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে বোরো ধানে চিটা ক্ষতির মুখে কৃষকরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৪

remove_red_eye

৫৭৭

 ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের পশ্চিম চরউমেদ গ্রামের  কৃষক মোহাম্মদ জাফর। প্রতি বছরের মত ২৪০ শতাংশ জমিতে এ বছর ব্রি-৭৪ জাতের বোরো ধানের আবাদ শুরু করেন। স্বপ্ন ছিল আগাম ধান চাষে বিগত বছরের চেয়ে এবছর অধিক লাভবান হবেন। তবে সে স্বপ্ন রয়ে গেলো স্বপ্নই। কারণ ক্ষেতের সব ধান চিটা হয়ে রয়েছে। বোরো ধানের আগাম আবাদে অধিক লাভবানের সেই স্বপ্ন নষ্ট হয়েছে ধানের চিটায়। এতে করে ক্ষতির মুখে পড়েছেন কৃষক মোহাম্মদ জাফর।
কৃষক জাফর জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ২৪০ শতাংশ জমিতে আগাম বোরো ধানের চাষ শুরু করেন তিনি। যাতে তার খরচ হয়েছে অন্তত দেড় লক্ষ টাকা। ধানের আবাদ করে যা আয় হয় তা দিয়ে চলে পুরো সংসার। ধান চিটা হয়ে ক্ষতি হওয়ায় তা পুষিয়ে নিতে সরকারি সহায়তা কামনা করছেন তিনি।

তবে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, যারা আগে ভাগে এই ধান লাগিয়েছেন, কেবল তারাই ক্ষতির মুখে পড়েছেন। তবে যারা সঠিক সময়ে বোরো আবাদ করেছেন তাদের ফলন ভালো হবে বলে দাবী উপজেলা কৃষি অফিসের।উপজেলার ইলিশাকান্দিা এলাকার কৃষক আলো মাতাব্বর ও হারুন মিস্ত্রি বলেন, উচ্চফলনশীল ও খুব দ্রæত সময়ে ধান কেটে ঘরে তোলা যায়। যার জন্য ব্রি-৭৪ জাতের ধানের বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে এবার ক্ষেতের বেশির ভাগ ধানের ভেতর চালের বদলে চিটা হয়েছে। হয়তো বীজে কোনো সমস্যার কারণে এমনটা হয়েছে।

কৃষকের ধান চিটা হওয়ার ব্যাপারে লালমোহনের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. এমাজউদ্দিন জানান, এ ধান রোপন করতে হয় ফেব্রæয়ারী থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। উপজেলার কিছু সংখ্যক কৃষক পানি না পাওয়ার শঙ্কায় আগাম ধান রোপন করে, আর তারাই এই ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আগাম বোরো ধান ব্রি-৭৪ চাষ করে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...