লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪২
৪৭৮
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ লালমোহন উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ১২টি পুরষ্কারের মধ্যে ৬টি পুরষ্কার (১ম স্থান) অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) বিজ্ঞান বিষয়ে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বিজয়ী হয় সাইমুন সাকা ইরা (৮ম শ্রেণি)। ‘খ’ গ্রæপে (নবম-দশম শ্রেণি পর্যন্ত) গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় মো: নাজমুল হাসান জনি (১০ম শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মোহাম্মদ জুনায়েদ (১০ম শ্রেণি)। ‘গ’ গ্রæপে (একাদশ-দ্বাদশ শ্রেণি) গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় আফরিন জাহান তানহা (দ্বাদশ শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মো: শফিকুর রহমান ফারদিন (দ্বাদশ শ্রেণি)। বিজ্ঞান বিষয়ে বিজয়ী হয় নবাব আমির হামজা (একাদশ শ্রেণি)।
প্রতিবছরের ন্যায় এবারো সারা দেশে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ নামকরণ করা হয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা ২৪ এপ্রিল ভোলা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত