অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে জমি থেকে গাছপালা কেটে নেয়ার অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৩৯

remove_red_eye

৬০৯

 ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় অন্যের জমি থেকে জোরপুর্বক গাছ গাছালি কেটে নিয়ে উল্টো বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৭০ বছর আগে বিক্রি করা জমি পুনরায় দখল করে নেয়ারও হুমকী দিচ্ছে একটি পরিবারকে। এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভক্তভোগী পরিবারটি।

অভিযোগ সূত্রে জানাগেছে , ১৯৪৮ সালের দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার লক্ষিè কান্ত’র ছেলে বরদা কান্ত ২ একর ৭৮ শতাং জমি পাট্টা দলিল মূলে বিক্রি করেন একই এলাকার বেলায়েত হোসেনের কাছে। এই জমির দলিল, এস,এ নামজারী এবং বি,এস রেকর্ডসহ যাবতীয় কাগজপত্র মূলে বেলায়েত গংরা দখলে বিদ্যমান। কিšুÍ হটাৎ করে  বরদাকান্তের ছেলে তরুন কান্তি  উক্ত জমির দখল নিতে বিভিন্ন ভাবে বেলায়েত গংদের হয়রানী করছেন বলে জানাগেছে।  বেয়লায়েত হোসেনের ছেলে আনিচল হক জানান, বরদা কান্তের ছেলে তরুন কান্তি সম্প্রতি কয়েক দয়ায় বাগানের প্রায় অর্ধশত গাছ কেটে নেয়। শুধু তাই নয় উক্ত জমির অন্যান্য ফসল ও পুকুর দখলেরও হুমকি দিচ্ছে তরুন কান্তি।

এই দখলের প্রতিবাদ করায় বেলায়েত হোসেনের ওয়ারিশদেরকে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকী দেয়া হচ্ছে বলে জানান, বেলায়েত হোসেনের পরিবার। এই দখলবাজির প্রতিকার চেয়ে ৭নং পশ্চিম চর উমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ও লালমোহন থানায় তরুন কান্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন আনিচল হক।

এ ব্যাপারে বরদা কান্তের ছেলে তরুন কান্তি জানান, আমার বাবা সে সময় পাট্টা দলিল মুলে জমি বিক্রি করলেও পরে তা ফেরৎ নিতে চেয়েছিল। কিন্তু বেলায়েত হোসেনে তা ফেরৎ দেয়নি। যার ফলে আমি এখন আমার পিতার জমি দখলে নেবো। তা যে করেই হোক। অপরদিকে বেলায়েত হোসেনের ছেলে আনিচল হক জানান, বরদা কান্ত তার দেয়া দলিল স্বীকার করেই আমার বাবা বেলায়েত হোসেনের কাছ থেকে ২৪ শতাংশ জমি নিয়েছে। এখন ৭০ বছর পরে বরদা কতান্তের ছেলে তরুন কান্তির দাবী ছেলে খেলার মত।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ জানান, ৪৮ সালের পরে দুই-তিন দফায় সেটেল্ডমেন্টের জরিপ হয়েছে এবং বেলায়েত গংদের সব কাগজ পত্রই বৈধ। এখানে আমাদের করার কিছু নেই।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, তরুন কান্তির বিরুদ্ধে জবর দখল ও গাছ কাটার অভিযোগ এনে বেলায়েত হোসেনের ছেলে আনিচল হক লিখিত দরখাস্ত করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।    

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...