বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৬
৫৪৯
মোঃ ইসমাইল II ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মাতব্বর বাড়ির সিদ্দিক (৮২) এর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে আলাউদ্দিন গংদের বিরুদ্ধে। বসতবাড়ি চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়ে মানবেতর জীবনযাপন করছে সিদ্দিকের পরিবার। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আলোচনা- সমালোচনার ঝড় বইছে। উদ্দেশ্যমূলক ভাবে বসতবাড়ির রাস্তা বন্ধ করাকে অমানবিক বলছেন স্থানীয় বাসিন্দারা।
সিদ্দিক বলেন, আমার বাবা-মার ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আমি আমার জমিন দিতেছেনা সাদেকের ছেলে আলাউদ্দিন, মেয়ে সুফিয়া। আমার জমিন জোর দখলে খায়। আবার আমাদের বাড়ি থেকে বের হওয়া দরজায় কাটা জাল দিয়ে বেড়া দিয়ে দিছে এই বেড়ার কারনে আমরা বাড়ি থেকে বের হওয়া যায়না।
সিদ্দিকের পূত্র বধু নারগিস বেগম বলেন, আমার দাদা শশুরের থেকে ওয়ারিয়র্স সূত্র পাওয়া এই জমি। আমাদের চলাচলের রাস্তায়ে কাটা দিয়ে বেড়া দিছে সাদেক মিঝির ছেলে আলাউদ্দিন। আমরা বাধা দিতে গেলে আমাদের কে মারধর করেন আলাউদ্দিন, মৃত মোতালেব এর ছেলে হাসান ও মান্নান। আমরা বাড়িতে থেকে বের হতে পারি না এই বেরার কারণে। এখন আমরা এর উপযুক্ত বিচার চাই এবং স্থায়ী সমাধান চাই।
স্থানীয় বাসিন্দা সুরমা বেগম বলেন, সিদ্দিকেগো দরজায় আলাউদ্দিনেরা কাটা দিয়ে বেরা দিছে। এই দরজা লইয়া দুই গ্রুপে প্রতিদিন ঝগড়া করে। আসলেই এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া দরকার।
ঘটনার অভিযুক্ত আলাউদ্দিনের বাসায় গেলে তাকে না পাওয়ায় তার সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় নাই।
এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শেখ ফরিদ বলেন, আমাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবো
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত