বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:০৪
২৭১
এম ছিদ্দিকুল্লাহ II বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে বলে যারা এখন মাতম করছে । তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ কোন দিন শ্রীলঙ্কার মতো হবে না। কারন পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে প্রবৃদ্ধি তার দ্বিগুন প্রবৃদ্ধি হলো বাংলাদেশে। কারণ দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রবৃদ্ধির হার শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি। নাছিম বলেন ওইসব দেশের মত বাংলাদেশে দুর্নীতি হয়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। তাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
শনিবার দুপুরে ভোলা বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেছেন। প্রধান অতিথির বক্তব্যে নাছিম আরও বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানের মত দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বাহাউদ্দিন নাছিম আরও বলেন, তারা নির্বাচনের কথা বলে না। জনগনের কথা বলে না। ভোটের কথা বলে না। ইলেকশনে আসে না।
ইলেকশনে বিস্বাস করে না। তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে আসতে চায়না। নির্বাচনে আসতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এদেশের মানুষ তা হতে দিবে না। কারণ দুর্নীতিবাজ বিএনপি জামাতের সন্ত্রাসীরা কোন মতে যদি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারে তা হলে দেশটা ওরা গিলে খাবে। বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিবে। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা জনগনের প্রতি বিশ্বাস আছ্ ে। জনগনের প্রতি আমাদের আস্থা আছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। পরে আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত