অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে জোড়া লাগানো দুই যমজ শিশুর জন্ম উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:৩২

remove_red_eye

৪৪১

 ভোলার লালমোহনে পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক প্রসূতি। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। মিতু বেগম উপজেলার লালমোহন  ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী।  

জোড়া লাগানো দুই শিশুকে দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য পোষাক কিনে ক্লিনিকে যান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় তিনি চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খরচ বহন করেন। বুধবার দুপুরে দুই শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এলাকা থেকে রওয়ানা করা হয়েছে। শিশু দু’জনের অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান।

ডা: মুমতাহিনা হক জিম জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসে স্বামী বিল্লাল। নরমাল ডেলিভারি করাতে কিছুটা ঝুঁকি দেখে তার সিজারিয়ান অপারেশন করা হয়। বাচ্চা দুইজন জোড়া লাগানো অবস্থায় আছে। বাচ্চা ও মা দুইজনই সুস্থ আছে। এ ধরণের শিশু জন্ম একটা রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশুকে আলাদা করা বাংলাদেশে সম্ভব।

বিল্লাল হোসেন জানান, তাদের এই প্রথম সন্তান। জোড়া লাগানো দুই শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। তাই তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেন।   

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...