অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৯

remove_red_eye

৫৭০

 ভোলায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মো. হানিফ (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আহত হানিফ বর্তমানে ভোলা সদর হাসপাতালে পুরুষ ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।প্রতিপক্ষরা হলেন, ওই ওয়ার্ডের মৃত রজ্জব আলীর ছেলে মো. শাহেব আলী, তাঁর জামাই মো. জামাল ও মো. মিলন মাঝি।

এ ঘটনায় সোমবার রাতে ভোলা সদর মডেল থানায় উল্লিখিত আসামিসহ ৬ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন হানিফের পিতা মো. ইউনুস।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষদের সাথে পূর্ব থেকে জমিসংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন বিকেলে হানিফ ওই জমিনের একটি পুকুরে মাছ শিকার করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উল্লিখিত প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁর বুকে, ঘাড়ে ও কানে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে এ ঘটনায় প্রতিপক্ষ কারো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...