অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

খাদ্য নিয়ে দেশে কোন দুর্ভিক্ষ নেই- ভোলায় কৃষি মন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১২:২৮

remove_red_eye

৪৮৩

 কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্য নিয়ে দেশে কোন হাহাকার নেই।  কোন দুর্ভিক্ষ নেই।  কিন্তু মিডিয়া খুললেই দেখা যায়, কিছু বরেণ্য অথনীতিবিদ । বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারদিন ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। দেশ ডুইবা গেল। মানুষ না খায়া মরতেছে। মনে হয় যে, দেশে একটা দুর্ভিক্ষ চলতেছে। বিএনপির এসব বক্তব্য ঠিক নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশে কোন  দুর্ভিক্ষ চলছে না। মানুষের কষ্ট হচ্ছে, এটা আমরা অস্বীকার করছি  না। সবজির দাম বেশি। কোন কোন জিনিসের দাম বেশি।  কিন্তু দেশে কোন হাহাকার নাই। কোন মানুষ না খেয়ে থাকছে না।

রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার চর মনশা গ্রামে পেঁয়াজ চাষী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার "সবুজ বাংলা কৃষি খামার" পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে সার ঔষধের দাম অস্বাভাবিক বেড়েছে। যেটা ছিল ৩০০ ডলার টন,  সেটা এখন ৯০০ ডলার হয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও সরকার  কৃষককে প্রনোদনা দিয়েছে। কৃষিক্ষেত্রে সরকারকে এবছর ২৮ হাজার কোটি টাকা প্রনোদনা দিতে হবে। এসময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের সব ধরনণর ভুর্তকি দিচ্ছে। কিন্তু বর্তমান সরকার শত প্রতিকূলতার মধ্যেও সারের দাম বাড়ায়নি। মন্ত্রী বলেন, বন্যায় যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে  সরকার  প্রনোদনা দিয়ে পাশে দাড়াবে বলে জানান। এর আগে মন্ত্রী ভোলায় সমন্বিত ফল বাগান, লবণাক্ত জমিতে তেল জাতীয় ফসল ও পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন। ভোলাতে পেঁয়াজ চাষে সফলতা পাওয়ায় খুশী হন মন্ত্রী। পরে মাঠে কৃষকদের সাথে কথা বলেন। ভোলাতে পেঁয়াজ চাষে সফলতা পাওয়ায় খুশী হন মন্ত্রী। পরে মাঠে কৃষকদের সাথে কথা বলেন। এখানকার চাষীদের পেঁয়াজ চাষে আগ্রহী করার জন্য সব ধরনের সহযোগিতা করবে সরকার। পেঁয়াজ এর আবাদ বাড়লে বাজারে পেঁয়াজে সংকট আর থাকবেনা বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী মাঠ পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো: সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো: শাহজাহান কবীর,   ভোলা জেলা প্রশাসক, তৌফিক-ই-লাহী চৌধুরী,ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা  প্রমুখ ।
এদিকে দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...