লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৩
৫১১
ভোলার লালমোহনে পূর্ব শত্রæতার জের ধরে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে এক যুবক ও নিজের স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার নির্যাতনের শিকার যুবক মামলা করলে লালমোহন থানা পুলিশ শুক্রবার অভিযুক্ত স্বামীকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিনকে পূর্ব শত্রæতার জের ধরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে আনে একই এলাকার আলী আহমেদের ছেলে মোঃ শাহজাহান, মনির আহমদ, ইউনুস ও হান্নান। হেলাল উদ্দিনকে ডেকে এনে শাহজাহান তার স্ত্রী ৩ সন্তানের জননী পারুল বেগমের সাথে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে দুইজনকে জনসম্মুখে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে।
নির্যাতনের এক পর্যায়ে স্থানীয়রা ও হেলাল উদ্দীনের মামাতো ভাই মোঃ রতন হাওলাদার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে লালমোহন থানায় ৬ জনকে বিবাদী করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলায় মহিলার স্বামী মোঃ শাহজাহানকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত