চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩১
৪৭২
চরফ্যাসনের বহুল আলোচিত স্বপন হত্যা মামলায় ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। সোমবার সন্ধ্যায় ভোলা শহরে সাংবাদিক সম্মেলন করেন নিহতের স্ত্রী হাফসা বেগম, ভাই মো: হান্নান এবং অপর ভাই মো: হোসাইন ইমাম ওই ।
এসময় নিহতের স্ত্রী হাফসা বেগম তার লিখিত বক্তব্যে বলেন, চরফ্যাসনের ওসমান গঞ্জের লতিফ মিয়ার হাট এলাকায় ২০১৫ সালের ২৫ এপ্রিল সকালে স্থানীয় হাফেজ মনির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার স্বামী স্বপনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো ডাকাতি করতে গিয়ে স্বপন গণপিটুনিতে মারা গেছে মর্মে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। পরে হাফসা বেগম বাদি হয়ে চরফ্যাসন থানার ওসি আবুল বাশার এবং এসআই ছগিরসহ ১৩ জনকে আসামী করে আদালতে মামলা করেন।
সংবাদ সম্মেলনে হাফসা বেগম আরও বলেন, পুলিশের ওসির বিরুদ্ধে দায়ের করা মামলায় চরফ্যাসন আদালত সেই থানা পুলিশকেই তদন্তের নির্দেশ দেয়। এতে পুলিশ প্রকৃত আসামীদেরকে আড়াল করে চার্যসিট দেয়। ওই চার্জসিটের বিরুদ্ধে আপত্তি দিলে পরে সিআইডির কাছে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সিআইডির তদন্তে পুলিশের ওসি আবুল বাশার এবং এসআই ছগির মিয়াকে বাদ দিয়ে ১২ জনকে আসামী করে চার্জসিট দেয়া হয়। কিন্তু আসামীরা চরফ্যসানের প্রভাবশালী ও রাজনৈতিক ক্ষমতাশীনদের ছত্রছায়ায় থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ পোষন করেন।
মামলার বাদি হাফসা বেগম অভিযোগ করেন, মামলার ১২ জন আসামীর প্রত্যেকেই এখন জামিনে রয়েছে। আসামীরা জামিনে থাকায় বাদি ও বাদির পরিবারের লোকজনকে প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে এবং বলে বেড়াচ্ছে এই মামলায় আসামীদের কিছুই হবে না।
লিখিত বক্তব্যে হাফসা বেগম তার স্বামী হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত