অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে গাছের বিরোধ নিয়ে বৃদ্ধাকে কুপিয়ে আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৫

remove_red_eye

৫২৪

খালের পাড়ের গাছ নেয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দাসেরহাট গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারা বেগম (৭০) অভিযোগ করে বলেন,গত মঙ্গলবার (২৯মার্চ) দুপুরে দাসের হাট খাল খননের সময় ঠিকাদার কর্তৃক তাদের কয়েকটি গাছ কাটা যায়।

এসময় খালপাড় থেকে ওই কাটা গাছ আনতে গেলে একই গ্রামের  যোবায়ের মুন্সির নেতৃত্বে নজরুল,কবির,জাহাঙ্গীর,মিনারা বেগমসহ অন্তত ১০-১৫জন একত্রিত হয়ে দেশিও ধারালো দা'ছেনি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে ওই বৃদ্ধাকে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে রাশিদা বেগম (৩০) ও রাসেল (১৫) নামের দুইজনকেও প্রতিপক্ষের লোকেরা পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

স্থানিয়রা জানান,দুই পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবার চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করলে থানাপুলিশ যথাযথ আইনি ব্যবস্থা না নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বসে একটি সমাধান করে দিতে চান বলে আনোয়ারা বেগমের ছেলে আবুল কালাম মুন্সি জানান। তিনি বলেন, থানায় অভিযোগ দায়ের করলে এসআই নাজমুল ইসলাম প্রতিপক্ষের সঙ্গে আমাদের সালিস সমাধা করে দিতে চান। আমরা রাজি হইনি। পরে চরফ্যাশন আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত বিবাদি পক্ষকে সমন জারি করেন।

এবিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, বিষয়টি ৩২৩ ধারার ঘটনা। তবে তদন্ত করে জানা গেছে অভিযোগকারিরা নিজেরাই নিজেদের জখম করেছে। এছাড়াও তাদের কাছে বিরোধীও জমির সংশ্লিষ্ট কোনো কাগজ পত্র নেই। আর তাই তাদেরকে বিষয়টি নিয়ে  সালিস সমাধানে বসার জন্য বলা হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি জেনে জানানো হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...