অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার পাউবো কর্মকর্তা কার্তিক বাবুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২২ রাত ০৮:৫১

remove_red_eye

৫৭৫

অচিন্ত্য মজুমদার:: ভোলার বিশিষ্টজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রয়াত কার্তিক চন্দ্র দে’র ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় প্রয়াত কার্তিক চন্দ্র দে’র ছেলে ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জিব কুমার দে তাঁর বাবার স্বর্গলোক প্রাপ্তির জন্য সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার সবিনয় অনুরোধ জানান। 
 
২০১৪ সালের ২ এপ্রিল তিনি ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ৬৫ বছর বয়সে পরলোক গমন করেন। তার মৃতদেহ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের পারিবারিক শ্বশানে সৎকাজ করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন রেখে গেছেন। 
 
পারিবারিক সূত্রে জানাগেছে, প্রয়াত কার্তিক চন্দ্র দে ১৯৫০ সালের ১৩ সেপ্টেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামে জন্ম গ্রহণ করেন। ছাত্র জীবন শেষ তিনি ১৯৭৬ সালে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দুই যুগেরও বেশি সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান করনিক হিসেবে দায়িত্ব পালন করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে বেস সুনামের সহিত দিন অতিবাহিত করেন।




চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...