অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে স্বামীর বিরুদ্ধে গর্ভপাত করে ভ্রুণ হত্যার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:৩৯

remove_red_eye

৫৩৯

স্ত্রীকে ওষুধ খাইয়ে গর্ভের ৫ মাসের ভ্রুণ হত্যার অভিযোগ উঠেছে। প্রসূতি মিতু (১৮) অভিযোগ করে বলেন, গত ১ বছর পূর্বে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মন্নান পন্ডিতের ছেলে ইউছুফের সঙ্গে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং ননদ আমাকে সন্দেহ করে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন করে আসছে। 

গত ১৮ মার্চ শুক্রবার শবেবরাতের দিন আমার স্বামী ইউছুফ আমাকে ভাত বেড়ে দেয়ার বিষয় নিয়ে মারধর করে। গত (৭মার্চ) সোমবার আমার ইউরিন সমস্যার জন্য ওষুধ এনে দিতে বললে আমার স্বামী আমাকে টিসুতে করে ৫টি খোলা ট্যাবলেট এনে  দেয় এবং এগুলো খেতে বলে। আমি ওই ওষুধ খাওয়ার পর থেকেই আমার গর্ভের বাচ্চা নড়াচড়া দিয়ে ওঠে এবং আমার পেটে পর্যাপ্ত ব্যথা হয়। পরে আমার স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা তারিনের কাছে নিয়ে গেলে চিকিৎসক আমার আল্ট্রা ও ইউরিন পরীক্ষা করে জানান যে আমাকে অ্যাবর্শন করাতে হবে। 
 
তিনি আরো বলেন, ওষুধের রিঅ্যাকশন অথবা পড়ে গিয়ে আঘাতের কারণে এমনটা হতে পাড়ে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। পরে চরফ্যাশন হাসপাতালে মঙ্গলবার (৮মার্চ) রাতে অ্যাবর্শনের মাধ্যমে আমাকে গর্ভপাত করানো হলে আমার ৫মাসের শিশু (পুত্র) সন্তান আধাঘন্টা বেঁচে থাকার পর মৃত্যু হয়। এর পরদিন হাসপাতাল থেকে আমার স্বামী ইউছুফ আমাকে বাড়িতে নিয়ে যায় এবং মারধর করে আামার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। 
 
এখন আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে বলে জানিয়েছেন তাঁরা। এ অভিযোগ অস্বীকার করে ওই নারীর স্বামী অভিযুক্ত ইউছুফ বলেন, আমার স্ত্রী তাঁর ফুফাতো ভাইয়ের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়েছে। আমি কর্মের জন্য বাড়ির বাহিরে থাকলে সে তাঁর ফুফাতো ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে। এ বিষয়গুলো নিয়ে স্ত্রী’র সঙ্গে বাকবিতন্ডা হয়। তবে তাঁর গর্ভপাতের জন্য কোনো ওষুধ খাওয়ানো হয়নি। সে পুকুরের ঘাটে কয়েকদিন পড়ে গিয়েছে। যার ফলে এ সমস্যা হতে পাড়ে।
 
 এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ফারজানা তারিন বলেন, ওই রোগী আমার কাছে ব্যাথা নিয়ে আসেন। তবে তাঁর ব্যাথা ওঠার কারণ তিনি জানাননি। আমি আল্ট্রা ও ইউরিন পরীক্ষা করার পরে দেখলাম যে ওনার অ্যাবর্শন করতে হবে। আর তাই ওই রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...