অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে জমি বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা সহ ৬ জনকে পিটিয়ে আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

৫৬১

এআর সোহেব চৌধুরী IIভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৮০ বছরের বৃদ্ধা মা‘সহ ১ ভাই ও ৪ বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত সূত্রে জানা গেছে  , বৃহস্পতিবার(১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় 
উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়েনের ৬ নং ওয়ার্ডে নুরুজ্জামান মুন্সি বাড়িতে জমি বিরোধকে কেন্দ্র করে বড় ভাই জালাল তালুকদার (৬০) এর সাথে ছোট ভাই- বোনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল তালুকদার এর ছেলে রিয়াজ মেয়ে জামাই মাহাবুব শরীফ ও নাতি
রুবেল সহ ৫/৬জনে একত্রিত হয়ে জালাল তালুকদার এর ছোট ভাই মনিরুজ্জামান (৩৫), চার ছোট বোন যথাক্রমে  পিয়ারা বেগম(৫০), হালিমা(৪৫), শাহেনুর (৪০), তাছলিমা(৩২)কে দা'ছেনি লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় বৃদ্ধা মা আমিননেছা বেগম ( ৮০) এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। 
 
আহত সবাইকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হালিমা বেগম বলেন, জালাল আহম্মেদের জামাতা মাহাবুব আলম আমার কাছ থেকে ৫লাখ টাকা নিয়েছে ফয়সালার জন্যে। দীর্ঘ ১ মাস হয়ে গেছে ফয়সালা দেয়নি। স্থানীয় সালিশগন ফয়সালা দিয়েছে। আমরা ফয়সালা অনুযায়ী ওই জমিতে গেলে আমাদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
 
আহত পিয়ারা বেগম বলেন, আমার বাবা প্রায় ৩০ বছর আগে মারা গেছেন, আমরা চার বোন, দুই ভাই।  জালাল তালুকদার সবার বড় হওয়ার সুবাধে বিভিন্ন কৌশলে আমাদের ৫ ভাই-বোনের জমি সে নিজের নামে করে নেয়। কান্নাভরা কন্ঠে আহত তাছলিমা বলেন, আমাদের  মা ও এতিম ভাই বোনের  খোজ খবর জালাল তালুকদার রাখে না, এখন সালিস ফায়সালায় আমাদের পাওয়া বাবার অল্প কিছু জমিও দখলে নিতে সে আমাদের সাথে জুলুম করছে। আমরা সঠিক বিচার দাবী করছি।

 দক্ষিণ আইচা থানায় অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...