লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১১:১৩
৪৯৩
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা দেশের নন, তিনি ছিলেন বিশ্বের একজন অবিসংবাদিত নেতা বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বাংলাদেশ পৃথিবীতে শান্তির সংস্কৃতি সৃষ্টি করবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে এক দিন। বঙ্গবন্ধু কখনই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থার বাইরে রাজনীতি করেননি। তাঁর পুরো রাজনৈতিক জীবনে অপরিপক্ক সিদ্ধান্ত নেননি।
এরআগে সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও চিত্রাঙ্গন, রচনা, কবিতা, পুরস্কার বিতরণী এবং উৎসব মেলার উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। পরে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত