বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১০:৫১
৮০০
মোঃ ইসমাইল : করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে পুরনো রূপ। শিক্ষক -শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে স্কুল কলেজ ক্যাম্পাসগুলো। শ্রেণিকক্ষে দেখা গেছে শিক্ষার্থীদের উচ্ছ্াসময় পরিবেশ। করোনা সংক্রণ কমে আসায় এতোদিন স্কুল -কলেজ সীমিত পরিসরে ক্লাস চলছিল। আর টানা দুই বছর ধরে বন্ধ ছিল প্রাক-প্রাথমিকের সশরীরে পাঠদান।
মঙ্গলবার বার (১৫ মার্চ) থেকে পুরোদমে ক্লাস শুরু হওয়া উৎসবমুখর হয়ে ওঠে স্কুল-কলেজের আঙিনা। শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা যায় খুশির আমেজ।
ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। অনেকে কুশল বিনিময় করছেন । দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের চোখে মুখে খুশির ঝিলিক।
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ আমেনা বেগম বলেন, করোনার কারণে আমরা দীর্ঘদিন সময় ক্লাসের বাইরে ছিলাম।তাই অনেকদিন পর ক্লাসের বন্ধুদের পেয়ে খুবই ভালো লাগছে।
সহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবিলা ইসলাম তারানা বলেন, দীর্ঘদিন পরে আমরা আবার একসাথে স্কুলে আসতে পারবো, একসঙ্গে বাসায়ও ফিরতে পারবো।
ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাধারণ গনিতের শিক্ষক মোহাম্মদ আসলাম বলেছেন, প্রতিষ্ঠানে সব শ্রেণির শিক্ষার্থী আসায় পুরনো চেহারায় ফিরেছে শিক্ষাঙ্গন। দীর্ঘদিন পর এটি হওয়ায় তারা খুবই আনন্দিত।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত