অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু টেস্টের ডিভাইস নেই।। ১০ ডেঙ্গু রোগী শনাক্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৯ রাত ১০:২০

remove_red_eye

৮২৫

জুয়েল সাহা বিকাশ|| ভোলায় সদর হাসপাতালে ডেঙ্গু টেস্ট করার নেই কোন ডিভাই। এতে করে অসহায় রোগীরা ভোগান্তির মধ্যে পড়ছে। অপর দিকে গত ২ সপ্তাহে ভোলায় ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালে ৫ জন ও প্রাইভেট হাসপাতালে ২ জন চিকিৎসা নিয়ে তাদের কর্মস্থালে ফিরে গেছেন। সোমবার সকালে পর্যন্ত ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এরা সবাই তাদের কর্মস্থল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভোলা তাদের গ্রামের বাড়ি আসে। এরপর ভোলা সদর হাসপাতালে ভর্তি হন।

এদিকে ডেঙ্গু জ্বর সম্পর্কে মানুষকে সচেতন করতে ভোলা সিভিল সার্জেন এর উদ্যোগে সচেনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ভোলা সির্ভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, সদর হাসাপতালে ডেঙ্গু টেস্ট করার যে ডিভাইস ব্যবহৃত হয় সেটি নেই। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রæত চলে আসছে। তবে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা হাসপাতালে আপাতত ডেঙ্গু শনাক্ত করছি।
তিনি আরো জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতংকিত হওয়ার কিছু নেই। সঠিক নিয়ম কানুন মেলে চললে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে না। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার ব্যবস্থা গ্রহন করেত হবে। বৃষ্টির পানি কোথায়ও যাতে জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। এমনকি ঘরের কোন অংশে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে ভয় না পেয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বলেন।
এদিকে, সোমবার দুপুরে ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বর সম্পর্কে সবাইকে সচেতন করতে জেলা সিভিল সার্জনের উদ্যোগে সচেনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়ে। ক্যাম্পেইনে ডাক্তার, নার্স, অফিস স্টাফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
জেএসবি/২৯ জুলাই

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...