বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১০:২০
৪৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা জেলা দল চ্যাম্পিয়ন ও শীতকালীন খেলায় বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিম রানার্সআপ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে খেলোয়ারদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী । এ ছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওই স্কুল টিমকে সংবর্ধিত করা হয়। বুধবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা জেলা দল এ নিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে পটুয়াখালি জেলা টিমকে ৫১ রানের ব্যবধানে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয় ভোলা জেলা দল। দলের পক্ষে সর্বাধিক রান করেন অমি ৩৪ । অধিনায়ক সামসুল ইসলাম অনিক জানান, তাদের টিম স্পিড ভালো। এটি ধরে রাখতে পারলে যে কোন বিজয় অর্জন সম্ভব। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিক্তি জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন , জেলা শিক্ষা কর্মকর্তা মধাব চন্দ্র দাস, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত মন্ডল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, শিক্ষক হামিদা বেগমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক