অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২২ রাত ১০:২৮

remove_red_eye

৫১৬

অচিন্ত্য মজুমদার :  উগ্রবাদ  প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক কর্মশালা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বাসস ভোলা জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা মাহবুবুর আলম নীরব মোল্লা,ভোলা প্রেসক্লাবের সাধালন সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরই আলম সিদ্দিক, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সালাউদ্দিন, ভোলা এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ। কর্মশালায় ঘন্টাব্যাপী প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। এখানে সামাজিকভাবে জঙ্গিবাদ ও উগ্রতাকে সামাজিকভাবে উৎসাহী করা হয় না। আমরা মনেপ্রাণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই কিশোর ও তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা উগ্রবাদের দিকে না যায়। পাশাপাশি প্রযুক্তি কাজে লাগিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজে শান্তি আসবে। এসময় বক্তারা আরো বলেন, ছাত্র-ছাত্রীদের করণীয় হচ্ছে তাদের বন্ধু বা বান্ধবীরা কাদের সাথে মিশে, কীভাবে সময় কাটায়-সেসব বিষয়ে খেয়াল রাখা। গণমাধ্যম কর্মীদের দায়িত্ব হলো উগ্রবাদ, ধর্মান্ধতা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ-এসব সমস্যাগুলো তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরা। এ ব্যাপারে সুশীল সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
 বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...