বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২২ রাত ১০:২৮
৫৬০
অচিন্ত্য মজুমদার : উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক কর্মশালা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বাসস ভোলা জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা মাহবুবুর আলম নীরব মোল্লা,ভোলা প্রেসক্লাবের সাধালন সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরই আলম সিদ্দিক, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ভোলা এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ। কর্মশালায় ঘন্টাব্যাপী প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। এখানে সামাজিকভাবে জঙ্গিবাদ ও উগ্রতাকে সামাজিকভাবে উৎসাহী করা হয় না। আমরা মনেপ্রাণে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই কিশোর ও তরুণদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন তারা উগ্রবাদের দিকে না যায়। পাশাপাশি প্রযুক্তি কাজে লাগিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজে শান্তি আসবে। এসময় বক্তারা আরো বলেন, ছাত্র-ছাত্রীদের করণীয় হচ্ছে তাদের বন্ধু বা বান্ধবীরা কাদের সাথে মিশে, কীভাবে সময় কাটায়-সেসব বিষয়ে খেয়াল রাখা। গণমাধ্যম কর্মীদের দায়িত্ব হলো উগ্রবাদ, ধর্মান্ধতা, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ-এসব সমস্যাগুলো তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরা। এ ব্যাপারে সুশীল সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত