অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সম্পন্ন হলো রোভার স্কাউটের ৩৫১ তম বেসিক কোর্স

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৫১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩৫১ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স স¤পন্ন হয়েছে।  রবিবার সন্ধ্যায় ভোলা সরকারি কলেজ ক্যা¤পাসে মহাতাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লিগের সাধারণ স¤পাদক আব্দুল মমিন টুলু।কোর্স লিডার শাহিনুর রহমানের সভাপতি এসময় উপস্থিত ছিলেন প্রফেসর পারভীন আক্তার,  আঞ্চলিক উপকমিশনার সিকদার রুহুল আমিন, প্রশিক্ষক শেখ বুলবুল কবির, এসএম তাইজুল ইসলাম প্রমূখ।

স্বাগত বক্তব্যে প্রফেসর পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের সৎ, সুন্দর, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউট আন্দোলন অত্যন্ত জরুরি। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে স্কাউটদল গঠন করার নির্দেশনা দিয়েছেন। এসময় তিনি ভোলায় রোভার স্কাউটস এর নিজস্ব ভবনের জন্য ভোলার জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে একখÐ জমি বরাদ্দ পাওয়ার দাবি জানিয়েছে। ভোলা জেলা রোভার স্কাউট এর ভবন নির্মাণের জন্য জমি দেওয়ার ব্যবস্থা করবেন এমন প্রতিশ্রæতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, স্কাউট আন্দোলনের সাথে যারা জড়িত তারা দেশের আদর্শ নাগরিক। সারা বিশ্বে তাদের বিশেষ মর্যাদা রয়েছে। উন্নত জীবন আর উন্নত দেশ গঠনের জন্য প্রতিটি শিক্ষার্থীর স্কাউট আন্দোলনের সাথে যুক্ত হওয়া উচিত। দুই থেকে ছয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচ দিনের এই কোর্সে জেলার বিভিন্ন কলেজের ২৫ জন শিক্ষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইলিশা ইসলামিয়া মডেল কলেজের আরএসএল ও উডব্যাজার মোঃ মাজহারুল ইসলাম।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...