অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রবাসীর স্ত্রী ও সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩২

remove_red_eye

৭৭১

 পূর্ব শক্রতার জের ধরে সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানকে মারধর করে ২ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়ার  অভিযোগ উঠেছে মোঃ ভুট্টু ও আলামিন নামের দুই শ্রমিক লীগ নেতার ও তার দলবলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন পৌর সভার ৪নং ওয়ার্ডে প্রবাসীর বসত বাড়ির উঠানে এঘটনা ঘটে। স্বজনরা গুরুতর আহতবস্থায় প্রবাসী শাহজাহান মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার(৪২)কে ও ছেলে মোস্তাফা(২৬)কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের সুত্রে জানাগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা জানান, ২০০৩ সনে পূর্ব পরিচিত আলাউদ্দিন ও শফিউল্লাহর কাছ থেকে জিন্নাগড় মৌজায় তার স্বামী প্রাবাসী শাহজাহান এসএস ৩২৫ নং খতিয়ানে ৫২ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছেন। সম্প্রতি সময়ে ওই জমির পূর্বের মালিক আলাউদ্দিন জমি বন্টনের হিস্যা নিয়ে ঝামেলা শুরু করেন। এনিয়ে তিনি ২০১৩ সনে বন্টন চেয়ে আদালতে আলাউদ্দিনদের আসামী করে দেওয়ানী মামলা দায়ের করেন। ওই মামলায় ১৪ সনে তার স্বামী শাহাজাহানের পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। আদালতের দেয়া রায় উপেক্ষা করে আলাউদ্দিনের নির্দেশে তার  সন্ত্রাসী বাহিনী ভুট্টু ও আলামিনসহ কয়েকজন ওই জমি থেকে তাকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার তিনি ব্যাংকে টাকা তোলার জন্য বাজারে থাকায় ওই চক্র তার বাড়িতে ঢুকে জমি দখলের চেষ্টা করেন। এসময় তার ছেলে মোস্তফা বাধা দিলে তাকে এলোপাতারি মারধর করে গুরুতর জখম করেন। খবর পেয়ে তিনি ব্যাংক থেকে স্বামীর পাঠানো ২লাখ ৫৭ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাকেও মারধর করে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেন।

টাকা ফেরৎ চাইতে গেলে ওই চক্র তাকে এলোপাতারি মারধর করে সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। তাদের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে এলে জমি ছেড়ে দেয়ার হুমকি দিয়ে সন্ত্রাসী বাহিনী ভুট্টু ও আলামিন বীরদর্পে চলে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...