অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


জয়পুরহাটে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৫:৪১

remove_red_eye

৫১৯

জয়পুরহাটে প্রথমবারের মতো পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালু থাকবে। এসব ক্যামেরা বিশেষ অভিযান এবং রাস্তায় চলাচল জটিলতা নিরসনে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

তিনি বলেন, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না।

পুলিশ সুপার আরও বলেন, অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা চালু থাকবে। আশা করি এর ফলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) মাশফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান উপস্থিত ছিলেন।





লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

আরও...