অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রাস্তায় আর্বজনা ফেললে ৬ মাসের জেল ঘোষনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৯ রাত ১০:৫৩

remove_red_eye

৮৫৮

হাসিব রহমান ।। ভোলায় নিদিষ্ট স্থান ছাড়া কেউ রাস্তায় ময়লা আর্বজনা ফেলে রাখলে তাকে মোবাইলে কোটের আওতায় এনে ৬ মাসের জেল দেয়া হবে বলে ঘোষনা দিয়েছেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম। আজ শনিবার দুপুরে ভোলা প্রশাসকের সম্মেলন কক্ষে ”নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি ”এ ¯েøাগান নিয়ে ভোলা জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি মূলক সভায় জেলা প্রশাসক এই ঘোষনা দেন। এদিকে ভোলায় হাসপাতালে ডেঙ্গু রোগ পরীক্ষায় কিট এর সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ২৬ জন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে সভায় আরো ঘোষনা করা হয়, আগামী ৫ আগষ্ট সকাল ৯ টায় এক যোগে পুরো জেলায় পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হবে। সকল প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ময়লা নিজ নিজ দায়িত্বে অপসরনের জন্য আহবান জানানো হয়। একই সাথে ভোলা শহরের খালসহ পুকুর ডোবার ময়লা আর্বজনা পরিস্কার করার হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়াও ভোলা খালের মেঘনা নদীর সংযোগ শিবপুর এলাকায় ¯øুইজ গেট খুলে দিয়ে ¯্রােত প্রবাহ ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করা হয়। এ সময় জেলা প্রশাসক তার মোবাইলে ভোলায় কোন কোন স্থানে ময়লা আর্বজনা রয়েছে তা ম্যাসেজ দিয়ে জানানোর জন্য আহবান জানান।
সভায় এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদরে চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারন্যান মো: মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,ভোলা পৌরসভার প্যানেল মেয়র মো: শাহে আলম প্রমুখ। সভায় এ ছাড়াও পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সরকারি দপ্তরের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান,জেলায় শনিবার পর্যন্ত ২৬ ডেঙ্গু রোগী আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিরা ঢাকা থেকে এসে অসুস্থ হয়ে পড়েন। ভোলা সদর হাসপাতালে ১২০ টি ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া অন্য উপজেলা গুলোতে এখনো আসেনি। তবে বেসরকারি ডায়াগনেষ্টিক সেন্টারে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেএস/০৩ আগস্ট

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...