অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আটক হওয়া দুই কিশোরকে পাঠানো হয়েছে যশোর শিশু সংশোধন কেন্দ্রে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৩১

remove_red_eye

৫২৬

আকতারুল ইসলাম আকাশ II  ভোলায় খালাতো বোনকে টিকা কেন্দ্রে নিয়ে এসে বখাটেদের হামলার শিকার হয়েছেন ভাই। উক্ত ঘটনায় আটককৃত অভিযুক্ত ওই দুই কিশোরকে যশোর পুলের হাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।সোমবার (১৪ ফেব্রæয়ারি) বিকেলে ভোলা জেলা শিশু আদালতে তাদেরকে তোলা হলে জেলা শিশু আদালতের বিজ্ঞ বিচারক নূরে আলম নিপু এ রায় প্রদান করেন।ভোলা জেল সুপারের মাধ্যমে ওই দুই কিশোরকে যশোর পুলের হাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আটককৃত ওই দুই কিশোর হলেন, ভোলা ২নং ওয়ার্ড অফিসার পাড়া এলাকার মো. মাসুদ রানার ছেলে মো. আলফি ও সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর ৯নং ওয়ার্ড মো. ইউছুফের ছেলে মো. শাকিব।যদিও  রোববার (১৩ ফেব্রæয়ারি) তাদেরকে আটক করার সময় তাঁরা তাদের প্রকৃত পরিচয় গোপন রেখে আলফি ভোলা পৌর ২নং ওয়ার্ড আমিন পিন্টুর ছেলে এবং শাকিব ওই ওয়ার্ডের মো. রাকিব হোসেনের ছেলে মো. শুভ নামে পরিচয় দিয়েছিলেন।

পরে পুলিশ রাতে তাদেরকে একাধিকবার জিজ্ঞাসাবাদে ও তাদের অভিভাবকদের থানায় ডেকে আনলে তাদের আসল পরিচয় পাওয়া যায়।তবে এ ঘটনায় হামলার শিকার কিশোরের দায়ের করা মামলায় অজ্ঞাত অন্যান্য আসামিদের এখনও আটক করতে পারেনি পুলিশ।উল্লেখ গত রোববার (১৩ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খালাতো বোন জান্নাতুল মাওয়াকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে নিয়ে আসে শিক্ষার্থীর খালাতো ভাই সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের মৃত মামুনের ছেলে মো. জিসান (২১) খান।খালাতো বোন জান্নাতুল মাওয়া টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় তাঁর পাশে দাঁড়ানো ছিল জিসান।

একপর্যায়ে ৫ থেকে ৭ জন বখাটে কিশোর জিসানকে মাঠের একপাশে ডেকে নিয়ে যায়। জিসান কোনোকিছু বুঝে উঠার আগেই বখাটেরা তাকে ইট দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয় এক যুবক তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে ওই দুই কিশোরকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে জিসান থানায় গিয়ে ওই দুই কিশোরকে চিহ্নিত করে ভোলা সদর মডেল থানায় ৫ থেকে ৭ জন অজ্ঞাত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩/২২।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...