লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৮
৯৮৯
লালমোহন প্রতিনিধি : ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশে। ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলার আকাশে উড়ে লাল-সবুজের পতাকা। বাংলাদেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা ও জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও মানুষ শখ ও ভালোবাসার টানে বাড়ির ছাদে, রিকশা, সাইকেল ও গাড়ির সামনে ঝুলিয়ে রাখেন লাল-সবুজের পতাকা। আর এসব দিবসে জাতীয় পতাকা বিক্রি করেন এক শ্রেণির মৌসুমি বিক্রেতা। তেমন-ই এক পতাকা বিক্রেতা মাদারীপুর জেলার খবির বেপারির ছেলে খলিল বেপারি। মঙ্গলবার সকালে কাঁধে বাঁশের লাঠিতে ছোট বড় ও মাঝারি সাইজের পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারের বিভিন্ন স্থান ঘুরতে দেখা যায় তাকে।
আলাপকালে খলিল বেপারির জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। প্রায় ৭-৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করছেন। বিশেষ করে ১৬ ডিসেম্বর উপলক্ষে পতাকা বিক্রি করতে বের হন তিনি। বছরের বাকি দিনগুলো তিনি ইজিবাইক চালিয়ে স্ত্রীসহ তিন সন্তানের পরিবারের খরচ জোগাড় করেন। প্রতি বছর ১৬ ডিসেম্বরের সপ্তাহ খানেক আগ থেকে পতাকা বিক্রি শুরু করেন তিনি। প্রতিদিন গড়ে ১৫ শত থেকে ২হাজার টাকার পতাকা বিক্রি করেন খলিল। এতে আশানুরূপ আয় না হলেও মনে আনন্দ পান বলে জানান খলিল বেপারি। তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে চলতে খুব ভালো লাগে। পতাকাগুলো যখন হাতে থাকে তখন একটা ভালোবাসা জন্মায় দেশের প্রতি। আর যাদের এ দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রয়েছে তাদের হাতেই তুলে দেই ‘ভালোবাসার’ লাল-সবুজের পতাকাগুলো।
খলিল বেপারি বলেন, সাইজ অনুযায়ী পতাকার দাম নেন তিনি। ১০টাকা থেকে শুরু করে ১৫০টাকা দামের পতাকা রয়েছে তার কাছে। তবে বাচ্চাদের জন্য তৈরিকৃত ১০টাকার পতাকাটির চাহিদা বেশি। বাচ্চাদের হাতে লাল-সবুজের পতাকা তুলে দিয়ে মনে প্রশান্তি পান পতাকা বিক্রেতা এ খলিল বেপারি।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত