বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ রাত ১০:০৮
১৮৪৯
এম শরীফ আহমেদ : প্রতিটি জেলার কিছু জনপ্রিয় খাবার থাকে। যা খুবই মুখরোচক। এসব খাবারের জন্য ঐসব জেলা অনেক সময় পরিচিত হয়। এমন খাবারের প্রতি সবারই লোভ থাকে।অনেকে মুখরোচক খাবার খেতেই ঘুরে থাকেন। আজ এমন এক মুখরোচক খাবারের কথা বলবো যার নাম শুনলে যে কারও জ্বীভে জল এসে যাবে।
আজকে বলবো ভোলার জনপ্রিয় খাবার মহিষের দুধের দইয়ের কথা। এ খাবারের নাম জানা নেই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে।এ খাবার শিশু থেকে বয়ষ্ক সবার কাছে প্রিয়। সকল শ্রেণি পেশার মানুষ এ খাবার খেতে ভালোবাসে।
ভোলায় পারিবারিক, সামাজিক বা সাংস্কৃতিক যেকোনো অনুষ্ঠানে ভারী খাবার থাকলে দধি থাকবেনা এমনটা হতেই পারেনা। ছোট, বড় যেকোনো অনুষ্ঠানে এ খাবার তুঙ্গে। তবে অনুষ্ঠানে খাবারের শেষে বেশিরভাগ মানুষ ভাতের সাথে দধি খেলেও নানাভাবে খাওয়া যায় এ খাবার।
নাস্তা হিসেবেও দধি খাওয়া যায়।দধিকে চিড়ার সাথে হালকা মুড়ি ও চিনি মিশিয়ে মজাদার নাস্তা তৈরী করা যায়।গরমের দিনে দধির সাথে হালকা পানি ও চিনি মিশিয়ে ঘোল তৈরি করা যায়।এটা গরমের দিনে দেহকে ঠান্ডা রাখে। পানির পিপাসা মিটায়।
শুধু স্বাদেই দই সীমাবদ্ধ নয়।এই দইয়ে রয়েছে প্রচুর ওষধি গুণ। স্বাস্থ্যবিদরা বলছে দইয়ে ক্যালসিয়াম,প্রোটিন, ভিটামিনসহ অন্যান্য উপদান রয়েছে;যা আমাদের দেহের জন্য খুবই উপকারী।সবচেয়ে হজমে সহায়তা করে এ খাবার।
বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন দধি তৈরীর কারিগর আলহাজ্ব মোঃ হাফেজ নুরুজ্জামান এর সাথে আলাপকালে জেনে নেই জনপ্রিয় এ খাবারের প্রস্তুত প্রণালীর কথা। তিনি একটু মুচকি হেসে দিয়ে বলেন,আসলেই এ দধি তেরীতে তেমন কোনো কেরামতি নেই। এটা কোনো কঠিন বিষয় নয়।একটু খেয়াল করলেই দধি তেরী করা সম্ভব। তিনি মুহুর্তেই বর্ণনা দিয়ে দিলেন।
প্রথমে একটি মাটির পাত্রে(টালি) পরিষ্কার করে নিতে হবে। তারপর দুধগুলোকে ভালোভাবে ছেঁকে মাটির পাত্রে স্থির জায়গায় রেখে দিলে হয়ে যাবে মুখরোচক টক দই।গরমের দিনে ৭-৮ ঘন্টা এবং শীতের দিনে ১০-১২ ঘন্টা সময় লাগে দধি তৈরী হতে।
আলাপকালে প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেন, ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এখানে ছোট-বড় বহু চর রয়েছে। এসব কারণে এখানে মহিষ পালন করা অনেকটা সুবিধা। প্রায় ২০০বছরের বেশি সময় ধরে এ মহিষের দুধের সুনাম রয়েছে এ জেলার। দিন দিন এ খাবারের জনপ্রিয়তা বেড়ে চলছে। তবে জনসংখ্যা বাড়ায় দ্বীপে ঘরবাড়ি তৈরী হওয়ায় ডোবা, নালা অনেকটা কমে যাওয়ায় মহিষ পালনে হিমসিম খাচ্ছে মহিষ মালিকরা। এজন্য মহিষ দিন দিন জবাই করা হচ্ছে, তাই মহিষের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে।
কোথায় পাওয়া যায়ঃ ভোলা পৌর শহরের ঘোষপট্রি হলো মহিষের দুধের দইয়ের প্রধান প্রাণকেন্দ্র। এ পট্রিতে ঢুকলেই আপনাকে স্বাগতম জানাবে দোকানদারেরা। শুধু ঘোষপট্রিতে সীমাবদ্ধ নয়। ভোলা শহরের খলিফা পট্টি মসজিদ, দিদারের গলিসহ বিভিন্ন পয়েন্ট এ এবং জেলার বিভিন্ন উপজেলায় এ দধি পেয়ে যাবেন।তবে যেকোনো অনুষ্ঠানের জন্য লাগলে অবশ্যই আগে অর্ডার করতে হবে।
দাম এবং কেমন করে বিক্রি হয় এ দধিঃ মহিষের দধি সাধারণত মাটির পাত্রে (টালিতে) করে বসানো হয়। সে অবস্থায় উপরে শুধু পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়।বেশিরভাগ দুই ধরনের টালী থাকে। একটি দেড় লিটার আরেকটি দুই লিটার। দেড় লিটারের ১৫০-৩০০টা এবং দুই লিটারের দাম ২০০-৪০০টাকা।মূলত দুধের দামের উপর দইয়ের বাজার উঠানামা করে।
ঢাকাতে বসে কিভাবে খাবেনঃ প্রযুক্তির এ যুগে ঘরে বসে যেকোনো জিনিস হাতে পাওয়া অনেকটা সম্ভব হলেও ভোলার টক দই ঘরে বসে পাওয়া দুষ্কর ।"ভোলার দধি" নামে প্রতিষ্ঠানটি একটা সময় সদরঘাট পর্যন্ত পৌঁছে দিলেও তারাও এখন আর সার্ভিস দিচ্ছে না ডেলিভারির নানা সমস্যার জন্য।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত