অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় করোনার উর্ধ্বগতি দুই সপ্তাহে আক্রান্ত ১৫১৭

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২১ ভোর ০৫:৫৯

remove_red_eye

৮১৮

অচিন্ত্য মজুমদার : দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে ভোলা সদর উপজেলায়। বিশেষ করে শহরে সংক্রমনের বেপরোয়া উর্ধ্বগতি কোনভাবেই রোধ করা যাচ্ছে না। প্রশাসনের কঠোর নজরদারি আর জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। ফলে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমন।
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় ৪০০ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে ১২৬ জনই সদর উপজেলার। আক্রান্তে অর্তাৎ ৪৪ শতাংশ ৭২ জন ভোলা পৌরসভার। এর মধ্যে শহরের ওয়েস্টার্ন পাড়া, দরগারোড, সার্কুলার রোড, সদর রোড, কালীনাথ রায়ের বাজার, চরনোয়াবাদ, উকিলপাড়া, মোনালিসা গলি, মাছুমাখানম রোড, আবহাওয়া অফিসরোড, অফিসারপাড়া, কালিবাড়ি রোড, মুসলিমপাড়া, পুলিশ লাইন, হাসপাতাল রোড ও যুগীরঘোল এলাকায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। 
এদিকে কঠোর লকডাউনের মধ্যেও করোনায় এত বেশী আক্রান্তের সংখ্যা নিয়ে জেলার স্বাস্থ্য প্রশাসন চিন্তিত হলেও সাধারণ মানুষের মাঝে এনিয়ে খুব একটা আতঙ্ক বা শঙ্কার ছাপ দেখা যাচ্ছে না। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই নামে অসচেতন মানুষের ঢল। ফলে গত দুই সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আশঙ্কাজনক হারে।
ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত দুই সপ্তাহে ভোলায় ৩ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ছিল ৪৬.৩২ শতাংশ। আর এই সময়ে সদর উপজেলায় করোনা আত্রান্ত হয়েছে ৯৬২ জন। এছাড়া দুই সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের।
এপর্যন্ত জেলায় মোট ২০ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ২২৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৫২৬ জন।  জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭০১ জন। সক্রিয় রোগীর মধ্যে শতকরা ৫৮ ভাগ সদর উপজেলার ৯৯২ জন। বর্তমানে হোম আইসলোশনে চিকিৎসা নিচ্ছেন ১৬৩৩ জন। আর হাসপাতালের আসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েচেন ৬৮ জন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...