অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৮৮ জনকে ৮১ হাজার টাকা জরিমানা, একজনের ৩ দিনের জেল


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই জুলাই ২০২১ রাত ০৯:৩৩

remove_red_eye

৮৪২





হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষোজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৭৮ টি মামলায় ৮৮ জনকে ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সদর উপজেলায় একজনকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৬টি উপজেলায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ডাদেশ দেন।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, সদর উপজেলায় ৪টি মোবাইল কোর্টে ৪০ টি মামলায় ৩৯ জনকে ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা ও একজনকে ৩ দিনের জেলা দেওয়া হয়। দৌলতখানে ৩ মামলায় ৩ জনকে জরিমানা করা হয় ৩৫০০ টাকা।
একইভাবে বোরহানউদ্দিনে ১২ মামলায় ১২ জনকে ৪৮০০ টাকা। লালমোহনে ৮ মামলায় ৮ জনকে ৪৮০০ টাকা। তজুমদ্দিনে ২টি মোবাইল কোর্টে ১১ মামলায় ১১ জনকে ৫১০০ টাকা এবং চরফ্যাসনে ২টি মোবাইল কোর্টে ১২ মামলায় ২৩ জনকে ২৪ হাজার ৪০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। আভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, নৌ বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করছে।






জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...