অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


ভোলায় করোনায় ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২১ রাত ১১:৩৫

remove_red_eye

৮৩৩

মোট মৃত্যু ১২ নতুন আক্রান্ত ৩০
অচিন্ত্য মজুমদার \ ভোলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোঃ মফিজুল ইসলামের (৬০) বুধবার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত মফিজুল ইসলাম সদর উপজেলার চরনোয়াবাদ চৌমুহনী এলাকার বাসিন্দা। অন্যজন এবিএম সামসুল হুদা (৭৫) মঙ্গলবার রাত ১২ টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত সামসুল হুদা সদর উপজেলার মুসলমান পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের প্রাক্তন শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের কাছে তিনি "হুদা স্যার" নামে সুপরিচিত ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২ জনের।  
ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত ৫ এপ্রিল মফিজুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে প্রচÐ শ্বাসকষ্ট নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
অপরদিকে করোনা আইসোলেশন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা: জয়ন্ত সাহা জানান, গত ৫ এপ্রিল দুপুরে করোনা আক্রান্ত সামসুল হুদা প্রচÐ শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ৬ এপ্রিল রাত ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এদিকে গত ২৪ ঘন্টায় ভোলায়  ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৭ জন ভোলা সদর, ২ জন বোরহানউদ্দিন ও  ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ২৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৫ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৮২৪ জনের মধ্যে সুস্থ ৬২৩ জন। দৌলতখানে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫৭ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৩২ জনের মধ্যে সুস্থ ১১৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১০৯ জনের মধ্যে সুস্থ ৭৪ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে বুধবার আরো ৬ জন হাসপাতালের আসোলেশ ইউনিটে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ১৭ জন চিকিৎসাধীন আছে।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৮৯৪ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।





প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...