অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২১ রাত ১২:১০

remove_red_eye

৮২০

বাংলার কন্ঠ প্রতিবেদক \ ভোলায় নতুন যোগ দেয়া জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সাথে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজতৈনিক ব্যক্তিবর্গ এবং সমাজের বিশিষ্টজনদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক মোঃ আবু তাহের প্রমূখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদুয়ানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা আমাকে নিজের সন্তান মনে করবেন। আমি সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা এবং যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...