মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:১১
৮৪৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুইটি কোড়াল মাছ ধরা পড়ে। অসময়ে মেঘনায় এত বড় কোড়াল মাছ জেলের জালে ধরা পড়ায় মাছ দুইটি দেখতে মৎস্য ঘাটে ভিড় জমে যায়। অনেকে কোড়াল মাছ নিয়ে সেলফি তুলতে দেখা গেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে এই কোড়াল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১ টায় কোড়াল মাছ দুইটি হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি প্রতি এক হাজার করে এক একটি কোড়াল মাছ বিশ হাজার টাকায় মহিউদ্দিন ব্যাপারি ক্রয় করে নেন।
সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়া সংলগ্ন মেঘনায় কোড়াল জালে বিশ কেজি ওজনের দুইটি ও ৬ কেজি ওজনের আরোও ৪ টি কোড়াল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মৎস্য আড়তে কেজি ধরে বিক্রি করা হয়। হাজিরহাট মৎস্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোড়াল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মৎস্য ঘাটে ভীড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন ব্যাপারী এক হাজার টাকা কেজি ধরে কোড়াল মাছ কিনে নেয়। মৎস্য ব্যাপারী মহিউদ্দিন জানান, তিনি ক্রয়কৃত কোড়াল মাছগুলো শুক্রবার দুপুর ২ টায় লঞ্চ করে ঢাকায় বিক্রির জন্য পাঠাবেন। শরিনবার সকালে কাওরান বাজার মৎস্য আড়তে কোড়াল মাছগুলো বিক্রি হবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত