চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২১ রাত ১০:২২
৬৫৭
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে গৃহবধূ নাছরিনের মৃত্যুর ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা নিলেও ৪২ দিন পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদন আসে।ওই রির্পোট আসার পর নিহত নাছরিনের পরিবার অবশেষে একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে নাছরিনকে শ্বাসরোধ করে হত্যার তথ্য প্রমানের পরে গত শুক্রবার নিহতের ভাই সাইফুল ইসলাম রুবেল বাদী হয়ে ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তা রুজু করে। নিহত খাদিজা নাছরিন চরফ্যাশন সরকারী কলেজে অফিস কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
মামলার তথ্য বিবরণীতে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন দেওয়ানের ছেলে কামাল হোসেনের সঙ্গে খাদিজা নাছরিনের বিবাহ হয়। বিয়ের পর থেকেই কামাল ও তার পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে আসছিলো। কামাল হোসেন ও তার পরিবারের দাবিকৃত যৌতুকের ওই টাকা না দেয়ায় খাদিজা নাছরিনকে কামাল ও তার পরিবারের সদস্যরা শারিরিক ও মানষিকভাবে নির্যাতন করতেন। গত বছরের নভেম্বরের ২১ তারিখে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা নাছরিনের একটি নবজাতক শিশুর জন্ম হয়। পরদিন ২২ নভেম্বর সোমবার সন্ধ্যায় পৌরসভা ৯নং ওয়ার্ড কালিয়াকান্দী গ্রামে নাছরিনের শ্বশুরালয়ে কামাল হোসেন দেওয়ানের বেডরুম থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাছরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় টিভি চ্যানেলসহ স্থানিয় জাতীয় ও আঞ্চলীক পত্রিকার সংবাদকর্মীদের বলিষ্ঠ কন্ঠে নাছরিনের রহস্যজনক মৃত্যুকে সরাসরি আত্মহত্যা বলে জোর দাবী করেন থানার ওসি মনির হোসেন মিয়া। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এটি আদৌতে আত্মহত্যা নয় বরং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। খাদিজা নাছরিন পৌরসভা ১নং ওয়ার্ডের হাদিস মিস্ত্রী বাড়ির ফারুক মিস্ত্রীর মেয়ে। এঘটনায় চরফ্যাশন থানায় (২৩নভেম্বর) একটি অপমৃত্যু মামলা হলেও ঘটনার ৪২ দিন পরে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসলে নিহতের পরিবার হত্যা মামলাটি দায়ের করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন শনিবার (২জানুয়ারী) দুপুরে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে হত্যা ও সহায়তার অপরাধে কামাল হোসেনসহ ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত