অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে সদ্যবিধবা নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১১

remove_red_eye

৬৮৩

চরফ্যাশন প্রতিনিধি : সদ্যবিধবা নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের  সদ্যবিধবা ওই নারী অভিযোগ করে বলেন, একই এলাকার মোজাম্মেল মিঝির ছেলে মোসলেহ উদ্দিন মুসা তাকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে ফোন দিয়ে বিভিন্নভাবে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য এবং সরাসরি ওই নারীর বাড়িতে গিয়েও প্রস্তাব দিচ্ছে। ওই নারী আরও বলেন, আমার স্বামী করোনাকালীন সময়ে অসুস্থ হয়ে মারা গেলে কিছুদিন পর থেকেই মুসা আমার মোবাইল ফোনে  কল দিয়ে বিয়ের প্রস্তাবসহ খারাপ অশালীন কথাবার্তা বলে আসছে। গত প্রায় ১৫দিন পূর্বে সে আমার বাড়িতে এসেছিলো। আমি তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মুসা এসে আমার মুখে হাত দিয়ে গাল টেনে দিয়ে আমাকে জড়িয়ে ধরে এবং খারাপ কথাবার্তা বলে। এসময় আমি ডাক চিৎকার দিলে সে কৌশলে পালিয়ে যায়। এছাড়াও আমি আমায় বাপের বাড়িতে গেলেও সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে আসছে। এমন পরিস্থিতিতে বিষয়টি আমার পরিবার ও স্বজনদের জানাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও লম্পট মুসার কুকর্মের কোনো বিচার পাইনি। সদ্যবিধবা নারীকে যৌন হেনস্থার বিষয়টি অস্বীকার করে মুসা জানান, ওই নারী আমার দূরসম্পর্কের ভাবি হয়। আমি তার দেবর হিসেবে তার বাড়িতে গেলে রান্নাঘরে গিয়ে কি রান্না  হচ্ছিলো ভাবিকে জিজ্ঞেস করি। এবং দুষ্টমি করে ভাবির মুখে হাত দিয়ে গাল টেনে দেই। তবে বিষয়টি নিয়ে জলঘোলা হলে আমার বাবা ও মা গিয়ে দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা চান।

এদিকে স্থানিয় এলাকাবাসী মুসার সম্পর্কে জানান, মুসা বিবাহিত এবং তার ছেলেমেয়ে আছে। লম্পটের মতো সদ্যবিধবা নারীকে যৌন হয়রানি করা মোটেও উচিত হয়নি। মুসার মতো এরকম লম্পটদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত বলেও মন্তব্য করেন এলাকার প্রবীণ ব্যক্তিরা।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম বলেন, যৌন হয়রানি বা ইভটিজিং এর স্বীকার ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...