অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২রা নভেম্বর ২০২৬ | ১৮ই কার্তিক ১৪৩৩


ভোলা সরকারি কলেজে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা পেল বই উপহার


ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৬ রাত ১০:০১

remove_red_eye

৫৪

রাফসান, কলেজ প্রতিনিধি : ভোলায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রদল ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতায় ও কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর হোসেন শুভ'র উদ্যোগে ভোলা সরকারি কলেজের ছাত্রাবাসে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ছাত্রাবাসের তত্বাবধায়ক (সহকারী অধ্যাপক) মো. এরশাদ এবং (প্রভাষক) মো. এমরান হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকমণ্ডলী আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের মূল কাজই হলো জ্ঞান অর্জন করা এবং নিজেদের দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তোলা। প্রতিযোগিতামূলক এই যুগে বই পড়ার বিকল্প নেই। ছাত্রদলের এমন ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসব বই নিয়মিত অধ্যয়ন করে নিজেদের মেধা বিকশিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার স্বাক্ষর রাখবে।"

এমন উদ্যোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার। তাদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। চাকরির বাজারে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি এই সহায়ক বইগুলো তাদের বেশ কাজে দেবে বলে আমি আশা করি। ভোলার শিক্ষার্থীবান্ধব যেকোনো ইতিবাচক উদ্যোগে জেলা ছাত্রদল সবসময় পাশে থাকবে।" সমাপনী পর্বে কবি নজরুল ইসলাম ছাত্রাবাসের শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।





ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী

স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী

শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলন ঘিরে পল্লবী ও মিরপুর থানায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

আন্দোলন ঘিরে পল্লবী ও মিরপুর থানায় ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

প্রশাসন-শিক্ষা ক্যাডারে বৈষম্যে শিক্ষা মন্ত্রণালয় দায়ী: শিক্ষামন্ত্রী

প্রশাসন-শিক্ষা ক্যাডারে বৈষম্যে শিক্ষা মন্ত্রণালয় দায়ী: শিক্ষামন্ত্রী

আরও...