অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৬ রাত ০৮:০৭

remove_red_eye

১৬

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, ভোলার প্রশাসক গোলাম নবী আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলার উপপরিচালক মোঃ রোকন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।





আরও...