বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬
১৪
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এসময় বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন বিমানবাহিনী প্রধান।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, ডিআর কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ সদস্যের একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট বর্তমানে দায়িত্ব পালন করছে। তাদের স্থলাভিষিক্ত হবে Utility Aviation Unit-23।
নতুন এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
এর আগে ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশে রওনা হবেন।
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী
২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার
পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত