অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩


সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থাকবে যুবদল: নুরুল ইসলাম নয়ন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫

remove_red_eye

২৫

মনপুরা প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। যুবদল সরকারের লক্ষ অর্জন পাশে থাকবে পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় ভোলার মনপুরার  হাজিরহাট বাজারে সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যু্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এই কথা বলেন।
যুবদল সেক্রেটারী বলেন, বিএনপিকে ভোট দেওয়া বা ভোট না দেওয়া সকল নাগরিক নিরাপদ। তবে অপরাধীরা ব্যতিত।
তিনি আরও বলেন, দলের অন্যায়কারী ছোট-বড় কাউকে ছাড় নয়। সে যত বড় নেতাই হউক তার বিরুদ্ধে সাংগঠিনক ব্যবস্থা নেওয়া হবে। ৫ ই আগস্টের পর অপরাধে জড়িত যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, বহিস্কার ও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতির থেকে বের হয়ে আসতে হবে।
এর আগে তিনি উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এছাড়াও বিচ্ছিন্ন মনপুরা উপজেলার উন্নয়নের একগুচ্ছ উদ্যোগের কথা তুলে ধরেন।
মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।
এছাড়াও বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা যুবদলের সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।




লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা, অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা, অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

ভোলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কাল মানববন্ধন

ভোলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কাল মানববন্ধন

মনপুরা প্রেসক্লাব সাধারাণ সম্পাদকের বাবার ইন্তেকাল

মনপুরা প্রেসক্লাব সাধারাণ সম্পাদকের বাবার ইন্তেকাল

ভোলায় তথ্যমন্ত্রী পার্থের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলায় তথ্যমন্ত্রী পার্থের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

তজুমদ্দিনে ইউএনও ও বিএনপি নেতাদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

তজুমদ্দিনে ইউএনও ও বিএনপি নেতাদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আনন্দমুখর পরিবেশে কুঞ্জেরহাট আল-হিককমা রেসি. মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আনন্দমুখর পরিবেশে কুঞ্জেরহাট আল-হিককমা রেসি. মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থেমে নেই বৃদ্ধ বারেকের জীবিকার সংগ্রাম

বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থেমে নেই বৃদ্ধ বারেকের জীবিকার সংগ্রাম

ভোলা সরকারি কলেজে দুই বছরে জিপিএ-৫ কমেছে ৭১ শতাংশ

ভোলা সরকারি কলেজে দুই বছরে জিপিএ-৫ কমেছে ৭১ শতাংশ

২২ দিনের বিরতি শেষে মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ শিকারে জেলেরা, প্রাণচাঞ্চল্য ফিরেছে মাছঘাটে

২২ দিনের বিরতি শেষে মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ শিকারে জেলেরা, প্রাণচাঞ্চল্য ফিরেছে মাছঘাটে

আরও...