ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯
৫৬
মো: রাফসান হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি : ভোলা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক স্থিতিশীল থাকলেও কমছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ২০২৪ সালে কলেজটি থেকে ১২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ জনে। দুই বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ দশমিক ৫ শতাংশ।
কলেজটির ২০২৩ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কলেজটি থেকে ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন, জিপিএ-৫ পান ১০০ জন। ২০২৪ সালে ৫৩৯ জন উত্তীর্ণের মধ্যে জিপিএ-৫ পান ১২৩ জন। তবে ২০২৫ সালে ৬৬৩ জন উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পান ৫৩ জন। ২০২৬ সালে ৬৪০ জন উত্তীর্ণের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৫ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি পরিবর্তন না হলেও সর্বোচ্চ জিপিএ অর্জনকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভর্তির সময় ভালো ফল করা শিক্ষার্থীরা কলেজে পড়াশোনার পরও প্রত্যাশিত ফল করতে পারছেন না কেন, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এই ফলাফলের বিষয়ে জানতে চাইলে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, "ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা সত্যিই উদ্বেগের। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির হার হ্রাস, মোবাইল আসক্তি এবং নতুন মূল্যায়ন পদ্ধতির সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এর অন্যতম কারণ হতে পারে। তবে আমরা ইতিমধ্যেই বিষয়ভিত্তিক ফলাফল পর্যালোচনা শুরু করেছি। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে একাডেমিক তদারকি, বিশেষ পাঠদান এবং অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার মানোন্নয়নে পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের প্রস্তুতি ও বিষয়ভিত্তিক ফলাফল পর্যালোচনার পাশাপাশি নিয়মিত একাডেমিক তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা, অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থাকবে যুবদল: নুরুল ইসলাম নয়ন
ভোলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কাল মানববন্ধন
মনপুরা প্রেসক্লাব সাধারাণ সম্পাদকের বাবার ইন্তেকাল
ভোলায় তথ্যমন্ত্রী পার্থের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
তজুমদ্দিনে ইউএনও ও বিএনপি নেতাদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
আনন্দমুখর পরিবেশে কুঞ্জেরহাট আল-হিককমা রেসি. মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও থেমে নেই বৃদ্ধ বারেকের জীবিকার সংগ্রাম
২২ দিনের বিরতি শেষে মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ শিকারে জেলেরা, প্রাণচাঞ্চল্য ফিরেছে মাছঘাটে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত