লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৬ রাত ০৮:১৩
১০৪
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়াতে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী পৌরশহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল- ‘জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণমূলক ও আন্তক্রিয়ামূলক সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা’। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
এ সময় জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা, অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের সঠিক ব্যবহার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, গণমাধ্যমের তথ্য যাচাই এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর ও মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির
এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত