অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে প্যারেডে সালামি গ্রহণ করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা প্যারেডে অংশ নেন। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, ড্রিল ও দায়িত্ব পালনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রতিটি সদস্যের শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধ একটি কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার ভিত্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় যানবাহনের সামগ্রিক অবস্থা, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহারের উপযোগী রাখতে যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাগত প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়।




লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

লালমোহনে জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

আরও...