অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৬ রাত ০৮:৫১

remove_red_eye

৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঃ মাকসুদুর রহমান, সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতিকউল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব শংকর চন্দ্রশীল, ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আ জ ম রায়হান নাদিম, দপ্তর সম্পাদক হানিফ বয়াতি, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ ভোলার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা কমিটি (মিহির লাল সাহার মাঠ), ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাবসংলগ্ন দুর্গাপূজামণ্ডপ, কাঁচাবাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ এবং আবহাওয়া অফিস রোড পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।




চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

আরও...