বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭
৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার ভেদুরিয়ায় পরিবেশবিষয়ক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন স্মার্ট ফিসারিজ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রকল্পভুক্ত ‘ব্যাংকেরহাট মডেল পরিবেশ ক্লাব’ এ কর্মসূচি বাস্তবায়ন করে।
প্রতিযোগিতার বক্তব্যের বিষয় ছিল ‘পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয়’। এতে পরিবেশ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীকে পুরস্কৃত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও জিজেইউএসের ডেপুটি ডিরেক্টর গোপাল চন্দ্র শীল, প্রকল্পভুক্ত মৎস্যচাষি এবং পরিবেশ ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মোরছালিন এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো. রিপন শেখ।
কর্মসূচির শেষপর্যায়ে পরিবেশ ক্লাবের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন ও অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির
এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন
ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত