বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪
৮৬
সভাপতি জলিল সিকদার , সম্পাদক নুরুল হক
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডা. আব্দুল জলিল সিকদারকে সভাপতি ও ডা. মো. নুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য রাখেন ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আব্দুল জলিল সিকদার, ডা. মতিলাল দাস, ডা. মাহবুবুর রহমান মাজেদ, ডা. হারুন অর রশিদ, ডা. বিরেন চন্দ্র নন্দী, ডা. গিয়াস উদ্দিন, ডা. গজনবীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ডা. চিত্তরঞ্জন আচার্যকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য ছিলেন ডা. তালুকদার এ কে এম আলমগীর ও ডা. এ কে এম আজিজুল ইসলাম। পরে নির্বাচন কমিটি ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে আলহাজ্ব ডা. মো. রফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, ডা. মাহবুবুর রহমান মাজেদকে সাংগঠনিক সম্পাদক, ডা. আব্দুল মান্নানকে অর্থ সম্পাদক এবং ডা. চন্দ্রশেখর ব্রহ্মচারীকে দপ্তর সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় ও পেশাগত কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির
এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন
ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত