অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


ভোলায় তিন গুণি শিক্ষক সম্মাননা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৫

remove_red_eye

১১০

বিশ্ব শিক্ষক দিবস পালিত


বাংলার কন্ঠ প্রতিবেদক: লায় তিন গুণি শিক্ষক সম্মাননা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকের পাশে ভবিষ্যতের সাথে, ৬০ বছরের নিরবিচ্ছিন্ন পথ চলা।

শনিবার গন সাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

জিজেইউএস এর পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক গোপাল চন্দ্র শীল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগির হোসেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গুনি শিক্ষক পুরস্কারপ্রাপ্ত ৩৯ নং নজরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, ৪২ নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক রুখসানা আফরোজ, ও ৬২ ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক শাহে আলম কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দিবসটির অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, প্রধান শিক্ষক , সহকারি শিক্ষক , সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষানুরাগি ও ইয়ুথ লিডারগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল জবিউল্লাহ ও কামরুজ্জামান।





চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

আরও...