অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে শিক্ষককে পিটিয়ে আহত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪১

remove_red_eye

১১৩

মনপুরা প্রতিনিধি  : ভোলার মনপুরায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে এক শিক্ষক ও তাঁর বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় দুজনই গুরুতর আহত হয়েছেন। তাঁদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আহত ফয়সাল হাওলাদার ও ইউনিয়ন জামায়াত নেতা মিজানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে রফিক মাওলানার মধ্যস্থতায় উভয় পক্ষের বক্তব্য শুনে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে বিষয়টি সমাধান হয়েছে বলে জানা যায়।
তবে অভিযোগ রয়েছে, ফজরের নামাজের পর মসজিদ থেকে ফয়সাল হাওলাদার ও তাঁর ছোট ভাই ফজলে লাভলু হাওলাদারকে ডেকে নিয়ে একটি নির্জন স্থানে যান মিজানসহ সাত-আটজন। সেখানে তাঁদের ওপর হামলা চালানো হয়।
 
আহত ফজলে লাভলু হাওলাদার মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর বড় ভাই ফয়সাল হাওলাদার একটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে কর্মরত।
 
আহত শিক্ষক ফজলে লাভলু হাওলাদার অভিযোগ করে বলেন, সুমন, মিজান, রিয়াদ, ফয়সাল, খোকন, অহিদ ও ইউসুফসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁরা গুরুতর আহত হন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিজান বলেন, ফয়সাল হাওলাদার আগের রাতে জামায়াতে ইসলামীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সকালে তাঁর ভাতিজার মাধ্যমে ফয়সালকে ডেকে নেওয়া হয়। পরে একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
 
মিজান ১ নম্বর মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর একজন রোকন বলে জানা গেছে।
 
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 





চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

আরও...