বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২০ রাত ০৮:৩৯
৬৭৯
হয়রানি থেকে বাঁচতে স্বামীর সংবাদ সম্মেলন
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় পরিচয়পত্র পরিবর্তনসহ জালিয়াতির মধ্য দিয়ে একাধিক বিয়ে করে স্বামীর সম্পদ হাতিয়ে নেয়া ও টাকার জন্য উল্টো স্বামীর পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ ওঠেছে একটি ডায়ানোগষ্টিক সেন্টারের স্টাফ নূর-নাহার ওরফে তামান্না আক্তারের বিরুদ্ধে। সোমবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য দেন প্রথম স্বামী ওষুধ ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন ।
মহিউদ্দিন অভিযোগ করেন, ২০০৮ সালে পারিবারিক ভাবে মৃত রফিকুল ইসলামের মেয়ে জাতীয় পরিজয়পত্র অনুযায়ী নুর নাহারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে নূর-নাহার নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এর মধ্যে তিনি আগেরটি গোপন রেখে নতুন জাতীয় পরিচয়পত্র খুলে ফের মোহনা ডায়াগনষ্টিকের স্টাফ সালমান রহমান নামের এক যুবককে বিয়ে করে। ওই ছেলের কাছ থেকেও কাবিনের ১০ টাকা আদায় করে কেটে পড়ে। অপরদিকে মহিউদ্দিনের কাছ থেকে এ পর্যন্ত ১১ লাখ টাকা নগদ ও ২০ লাখ টাকার জমি ( সম্পত্তি) হাতিয়ে নেয়। একই সঙ্গে মহিউদ্দিনের কাছ থেকে আরো টাকা হাতিয়ে নিতে মহিউদ্দিনসহ ওই পরিবারের বিরুদ্ধে ১০টি মামলা দেয়। এমন পরিস্থিতিতে মহিউদ্দিন মালেশিয়ায়( বিদেশে) চলে যান। ফের ওই নারী ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রæতি দিয়ে মহিউদ্দিনের সঙ্গে ফের সংসার করেতে ও তাদের সন্তানের ভবিষ্যৎ কথা বলে মহিউদ্দিনকে দেশে আসতে প্রলুব্ধ করে। মহিউদ্দিন দেশে ফেরলে ফের তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে টাকার মাধ্যমে আপোষ করতে চাপ দিতে থাকে। নূরনাহারের জালিয়াতি হিসেবে জাতীয় পরিচয় পত্রের দুটি কপি সংবাদ সম্মেলনে তুলে ধরেন মহিউদ্দিন। তাতে দেখা যায়, একটির মধ্যে রয়েছে নূর নাহার, পিতা রফিকুল ইসলাম, মাতা হনুফা বিবি, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯১, জাতীয় পরিচয় নম্বর ৬৪০১৩৫৮২১০ । অপর পরিচয়পত্রে নাম তামান্না আকতার, পিতা শামসুল হক দুলাল, মাতা মনোয়ারা বেগম, জন্ম তারিখ ১০ মে ১৯৯৭। জাতীয় পরিচয়পত্র নং ৯৫৭৮৭৬২৯০৯ । বর্তমানে ওই নারী একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বেড়াচ্ছে মহিউদ্দিনসহ তার পরিবারকে। তবে দুটি পরিচয়পত্রেই একই নারীর ২ ধরনে ছবি দেখা যায়। মহিউদ্দিন ওই নারীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের সাহায্য চেয়েছেন। তবে ওই নারীর আত্মীয়রা অভিযোগ অস্বীকার করেন। উল্টো তারা মহিউদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
আস্থায় অবিচল ২৫ বছরে ব্র্যাক ব্যাংক, ভোলায় গ্রাহকদের নিয়ে উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক