অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৭ দফা দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২০ রাত ১০:৫০

remove_red_eye

৬৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত  সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ভোলায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসাক কার্যলয়ের সামনে  বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ভোলা জেলার কমিটির আয়োজনে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবি আদায়ের লক্ষ্যে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাননমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ,কোড বিহীন মাদরাসা কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষক নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ, মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং ইবতেদায়ী মাদরাসায় স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন মাদরাসা শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তরা আরো বলেন,চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রভাবে সারা দেশের বেতন বঞ্চিত কর্মরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। আগামী ১৫ নভেম্বর মধ্যে জাতীয়করন ঘোষনা না হলে কেন্দ্রিয় পূর্ব ঘোষনা অনুযায়ী ঢাকা প্রেস ক্লাব এর সামনে আন্দোলন এর করা হবে বলে জানান।
 এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি ভোলা জেলার কমিটির জুলফিকার আলী,সাধারন সম্পাদক মুহাম্মদ ছিদ্দিক,সিনিয়র সহ-সভাপতি মাও:সাইফুল ইসলাম,মাও: অমির হোসেন,দপ্তর সম্পাদক লোকমান প্রমুখ।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...