অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক ১৪৩৩


ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি করায় থানায় জিডি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৯

remove_red_eye

১৩৯

বাংলার কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে থানায় জিডি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন। 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভোলা মডেল থানায় এই জিডি করেন। সাধারণ ডায়েরিতে ২ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো. মাসুম (১৮)। 

এসময় খন্দকার আল আমিন বলেন, শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা ফেসবুকে ভিডিওতে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। যা কখনই মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাই। এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে থানায় একটি সাধারণ জিডি করেছি।তিনি আরও জানান, প্রশাসন দোষীদের দ্রুত গ্রেফতার কঠিন শাস্তির ব্যবস্থা করলে এমনভাবে কেউ আর কখন এমন অপরাধ করার সাহস পাবে না।ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জিডি বিষয়টি তদন্ত চলছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : জাগো নিউজ





ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ: স্পিকার

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে ফেরত চেয়েছি, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আরও...