অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র ১৪৩৩


ভোলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ভোলা ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাল মামুন।
ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরুন্নবী।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে স্বাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি মানসম্মত ও জীবনমুখী শিক্ষার প্রসার প্রয়োজন।